বিবরণ:
রুপা ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটে আছে রুপাটাডিন আইএনএন যা রুপাটাডিন ১০ মিলিগ্রাম এর সমতুল্য।ওরাল সলিউশনে আছে প্রতি ১ চামচে ৫ মিলিগ্রাম।
রুপাটাডিন সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস এর জন্য নির্দেশনা।
![]() |
| রুপা ট্যাবলেট |
নির্দেশনা:-
১.এলার্জি
২.হাঁচি
৩.চুলকানি
৪.একজিমা
পার্শ্ব-প্রতিক্রয়া:-
সাধারণ দুর্বলতা ও অবসাদ হতে পারে। গাড়ি ও যন্ত্রপাতি চালানোর সময় সর্তকতা থাকতে হবে।
লিভার ও কিডনি রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়।
ব্যবহারবিধি :-
প্রতিরাতে ১ টি ট্যাবলেট অথবা ডাক্তারের পরামর্শ মতো।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে:-
গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ভ্রুনের ক্ষতির চেয়ে ঔষধ সেবনে উপকার বেশি হলে গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে।
মাতৃদুগ্ধদানকালে রুপাটাডিন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে
মূল্য:
প্রতি ট্যাবলেট ১২ টাকা মাত্র।
